বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভালোই এগোচ্ছে অনন্যার সিনেমা

অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবি : সংগৃহীত
অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। সময় মোটেও ভালো যাচ্ছিল না তার। শেষ মুক্তি পাওয়া তিনটি সিনেমার একটিও সুবিধা করতে পারেনি বক্স অফিসে। তবে ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ‘কেশরী চ্যাপ্টার টু’ সিনেমাটি এরই মধ্যে ঝড় তুলছে বক্স অফিসে। সিনেমায় তিনি অভিনয় করেছেন অক্ষয় কুমারের বিপরীতে।

বলিউড মুভি রিভিউজের তথ্যমতে, ছবিটি মুক্তির তৃতীয় দিনে বক্স অফিস থেকে ১১.৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটির মুক্তির দিনে আয় ছিল ৭.৭৫ কোটি। আর দ্বিতীয় দিনে আয় ছিল ৯.২৫ কোটি রুপি।

অর্থাৎ ছবিটি তার প্রথম দুদিনের আয়কে অল্প ব্যবধানে হলেও ছাড়িয়ে গেছে তৃতীয় দিনে এসে। তার চেয়ে বড় ব্যাপার, প্রতিদিন বাড়ছে আয়ের হিসাব! শুধু ভারতের বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মোট আয় করেছে ২৮ কোটি রুপির বেশি। এ ছাড়া সিনেমায় অনন্যার চরিত্রও মুগ্ধ করেছে দর্শকদের, যা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অনেকেই জানিয়েছেন প্রতিক্রিয়া।

‘কেশরী চ্যাপ্টার টু’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এ ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X