বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

মুক্তি প্রতীক্ষায় কার্তিক-অনন্যার সিনেমা

কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে I ছবি: সংগৃহীত
কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে I ছবি: সংগৃহীত

এ বছরের দীপাবলিতে ‘ভুল ভুলাইয়া ৩’ এর দারুণ সাফল্যে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। দর্শক-সমালোচক সবার প্রশংসায় সিক্ত হয়েছিলেন তিনি। এবার সেই জয়ের ধারা ধরে বড়দিনে ফিরছেন আরও এক রোমাঞ্চকর চমক নিয়ে। আসছে বড়দিনে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। এই ছবির মধ্য দিয়েই আবারও নতুন ম্যাজিক তৈরি করতে চলেছেন বলিউডের এই তারকা।

সাম্প্রতিক বছরগুলোতে কার্তিক আরিয়ান নিজেকে ভারতীয় সিনেমার অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ঘরানার ছবিতে ধারাবাহিকভাবে হিট দিয়েছেন তিনি। এখন তার নামটাই যেন কোনো সিনেমার প্রথম দিনের শক্তিশালী ওপেনিংয়ের নিশ্চয়তা। স্বাভাবিক আকর্ষণ, সহজ-সরল ব্যক্তিত্ব এবং ক্রমবর্ধমান তারকাখ্যাতির কারণে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের বাণিজ্যিক সিনেমার মুখ যিনি একসঙ্গে তরুণ দর্শক ও পারিবারিক দর্শকদের মন জয় করছেন।

‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’।’ ছবিতে কার্তিকের সঙ্গে রয়েছেন অনন্যা পান্ডে, বহু বছর পর আবারও জুটি বাঁধছেন তারা। দর্শকরা আবারও দেখতে পাবেন তাদের পর্দার রোমান্টিক রসায়ন।

ছবিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশনস ও নামাহ পিকচার্স, পরিচালনায় রয়েছেন সমীর বিদওয়ানস, যার সঙ্গে কার্তিক আগেও জনপ্রিয় রোমান্টিক ড্রামা ‘সত্যপ্রেম কি কথা’-তে কাজ করেছেন।

‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ দিয়ে যেন উৎসবের ছন্দ খুঁজে পেয়েছেন কার্তিক আরিয়ান। দীপাবলিতে হাসি ও আবেগে মাতিয়ে রাখার পর, এবার বড়দিনে ভালোবাসা ও সুরের মূর্ছনায় দর্শকদের মন জয় করতে প্রস্তুত তিনি। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শক ও চলচ্চিত্রজগতে উচ্ছ্বাস তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X