তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন বছর যা চান অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

২০২৪ সাল অনন্যা পান্ডের জন্য একটি ঘটনা বহুল বছর। চলতি বছরে ‘সিটিআরএল’ থ্রিলার ফিল্ম এবং ‘কল মি বেই’ কমেডি ড্রামা সিরিজে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন। তবে এই নায়িকা সিনেমার থেকেও বেশি চর্চায় ছিলেন ব্যক্তিজীবন নিয়ে। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, আবারও নতুন প্রেমে মজেছেন এই সুন্দরী। তবে এ বিষয়ে মুখে একেবারেই কুলুপ এঁটেছেন তিনি। খবর: পিঙ্কভিলা

২০২৪ যেমন ভালো কেটেছে এই অভিনেত্রীর, তেমনই ছিল বেশকিছু খারাপ অভিজ্ঞতাও। তাই তিনি নতুন বছরের পরিকল্পনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন। জানিয়েছেন শারীরিকভাবে থাকবেন ব্যাপক সচেতন।

এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘এ বছর আমি অনেক ভালোবাসা অনুভব করেছি। আমি চাই এ অনুভূতি চলতে থাকুক এবং ২০২৪ সালে আমি জীবনের মৌলিক বিষয়গুলোতে ফিরে গিয়েছি, যেগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’ এরপর ২০২৫ সালে নিজের জন্য কী চাইবেন, এমন প্রশ্নের উত্তরে ‘কল মি বেই’ অভিনেত্রী বলেন, ‘ভালো স্বাস্থ্য চাই। ২০২৪ সাল ছিল সেই বছর যখন আমি নিজের স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পেরেছি। তাই নতুন বছর শারীরিকভাবে ব্যাপক সচেতন থাকতে চাই।’

সম্প্রতি অনন্যা পান্ডের জন্মদিনে ওয়াকার তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন একটি আবেগপূর্ণ বার্তার মাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী। তুমি আমার খুবই বিশেষ একজন। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।’

বর্তমানে এই অভিনেত্রী ‘কল মি বেই’ কমেডি ড্রামা সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং করছেন। এ ছাড়া ধর্মা প্রোডাকশন প্রযোজনায় ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X