বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

কেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা?

অনন্যা পান্ডে I ছবি: সংগৃহীত
অনন্যা পান্ডে I ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের সম্পর্কের ইতি টেনে আদিত্য রয় কপুরের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ নীরব ছিলেন বলিউডের তরুণী তারকা অনন্যা পান্ডে। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে গুঞ্জন—ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অনন্যা, যদিও প্রকাশ্যে তা স্বীকার করেননি তিনি। এমনই জল্পনার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের প্রেমিক কেমন হওয়া উচিত, সে কথা খোলাখুলি জানালেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অনন্যা জানান, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হত, তেমন প্রেমেই বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের মতো দ্রুত প্রেমে পড়া ও প্রেম ভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান।

অভিনেত্রী বলেন, ‘আমি পরিবার ভালোবাসি। আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই।‘

এর আগেও একাধিক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখে জল আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, শর্ত অনন্যার।

অভিনেত্রীর কথায়, ‘আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।‘

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অনন্যা অভিনীত সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। যেখানে তাকে দেখে যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করেছেন সমীর বিদ্বান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X