বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালকের কুপ্রস্তাব, মুখ খুললেন সুরভিন চাওলা

সুরভিন চাওলা। ছবি : সংগৃহীত
সুরভিন চাওলা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সুরভিন চাওলা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা-তে মুক্তিপ্রাপ্ত তার নতুন কোর্টরুম ড্রামা সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস ফোর’-এর প্রচারে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু তিক্ত ও চাঞ্চল্যকর অভিজ্ঞতা শেয়ার করেন।

সুরভিন জানান, তার শৈশবে যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল। নবম শ্রেণিতে পড়াকালীন সময়ে এক ব্যক্তি রাস্তার পাশে সাইকেলে বসে তার সামনে অশ্লীল আচরণ করেন। সেই মুহূর্তের ভয় ও মানসিক আঘাত আজও তাকে তাড়িয়ে বেড়ায় বলে জানান অভিনেত্রী।

শুধু শৈশবের দুঃসহ স্মৃতি নয়, বলিউডে প্রবেশের পর কাস্টিং কাউচের অভিজ্ঞতাও তুলে ধরেন সুরভিন। তিনি বলেন, ‘মুম্বাইয়ে এক পরিচালকের সঙ্গে বৈঠকে গেলে, মিটিং শেষে কেবিনের দরজা পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় সুযোগ বুঝে তিনি আমাকে চুমু খেতে যান। আমি সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে বেরিয়ে আসি।’

এই অভিজ্ঞতার প্রেক্ষিতে সুরভিন বলেন, ‘অনেকে ভাবে মেয়েরা কাজ পাওয়ার জন্য সব কিছু মেনে নেয়। এটা ভুল ধারণা। এখন সময় এসেছে এ ধরনের ঘটনার বিরুদ্ধে মুখ খুলে দাঁড়ানোর।’

তিনি আরও বলেন, ‘মেয়েদের সাহস করে এগিয়ে আসতে হবে। অপরাধী যত বড়ই হোক না কেন, মুখোশ খুলে দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X