বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে : রাশমিকা

রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছেন তিনি। একের পর এক হিট সিনেমা, চারপাশে উল্লাস আর ভক্তদের ভালোবাসা। সবই রয়েছে ঝুলিতে। তবুও মাঝে মাঝে মনে হয়, সবকিছু যেন অর্থহীন! এই অনুভব শুধু সাধারণ মানুষের নয়, স্পটলাইটের নিচে থাকা তারকাদের মধ্যেও দেখা দেয়। এমনই এক কঠিন বাস্তবতা নিয়ে মুখ খুললেন দক্ষিণী সিনেমার ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক অনুরাগী প্রশ্ন করেন, ‘জীবনে এমন সময় আসে, যখন মনে হয় বেঁচে থাকারই আর ইচ্ছে নেই। আপনি কী করেন এমন সময়?’

প্রশ্নটি পেয়ে চুপ করে থাকেননি রাশমিকা। বরং দিলেন হৃদয় ছোঁয়া জবাব। অভিনেত্রী লিখেছেন ‘জোরে জোরে নিঃশ্বাস নাও। জীবন এমন কিছু মানুষদের পাশে রাখো যারা তোমার ওপর বিশ্বাস রাখে। যখন দিনটা পার হয়ে যাবে, তখন দেখবে চিন্তা কেটে গেছে। আর তখন নিজের ওপর গর্ব বোধ করবে।’

রাশমিকার এই বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন, এমন একটি কথাই তারা এই মুহূর্তে শুনতে চাচ্ছিলেন।

‘পুষ্পা’, ‘গীতা গোবিন্দম’, ‘সীতা রামম’— একের পর এক হিট সিনেমায় নিজের জাত চিনিয়েছেন রাশমিকা। তবে জনপ্রিয়তার পাশাপাশি বারবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে, চরিত্র বাছাই, অভিনয় দক্ষতা কিংবা ব্যক্তিগত জীবন ঘিরে। তার মধ্যেও হাসিমুখে লড়াই করে চলেছেন তিনি। কখনো নিজেকে হারিয়ে না ফেলে, বরং নিজের মতো করে বাঁচতে শিখেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X