বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২০১৮-২৪ নির্বাচনে অনিয়ম দেখেছি, অংশও ছিলাম: আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজেই জানালেন, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি ‘কারসাজির সাক্ষী’ ছিলেন, এমনকি ‘অংশ’ও ছিলেন।

রোববার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, ‘আমি নিজে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দুর্নীতি ও কারসাজির সাক্ষী ছিলাম। সত্যি বলতে, এর অংশও ছিলাম। কারণ আমি তখন প্রচারণায় যুক্ত ছিলাম এবং গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম।’

তিনি বলেন, ক্ষমতাসীন দল কীভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তা তিনি কাছ থেকে দেখেছেন। তার ভাষায়, ‘এটা ছিল অন্যায্য, অনৈতিক। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের আস্থা নষ্ট হয়েছে, আর ভবিষ্যতের ওপর পড়েছে স্থায়ী ছাপ।’

নতুন সরকারের প্রতি সরাসরি বার্তাও রেখেছেন এই অভিনেত্রী। ‘এইবার আমি আন্তরিকভাবে আশা করি, সরকার নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার ভিত্তিতে ভিন্ন পথ বেছে নেবে। একটি সুষ্ঠু নির্বাচন শুধু জনগণের দাবি নয়—এটি দেশের জন্য একটি উপহার হতে পারে।’

শেষে বাঁধন লেখেন, ‘আমরা স্বচ্ছতা প্রাপ্য, জবাবদিহিতা প্রাপ্য। আমরা এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য যা সত্য দিয়ে গঠিত, কারসাজি দিয়ে নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X