বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ ঠেকাতে কাজলের টোটকা

কাজল ও অজয় দেবগন  । ছবি : সংগৃহীত
কাজল ও অজয় দেবগন । ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। দুজনকে মিডিয়ার সামনে কখনও খুব বেশি রোমান্টিক মুডে ধরা দিতে দেখা যায়নি। ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। আর সে সময় এই অভিনেত্রী সাফল্যের মধ্যগগনে। তখন হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন কাজল। কাজলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি বাবা শমু মুখার্জী। তিনি প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। পরে অবশ্য পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে সারেন তারা। বর্তমানে তারা দুই সন্তানের জনক-জননী।

গণমাধ্যমে মাঝে মাঝেই গুজন উঠত তাদের বিচ্ছেদ নিয়ে। তবে এবার বিচ্ছেদ এড়াতে বেশকিছু পরামর্শের কথা শেয়ার করেছেন বলিউড এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে কাজল বলেন, আমরা একে অপরের থেকে বেশকিছু দিক দিয়ে আলাদা। সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাম্পত্য সুখ চাইলে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’ অভিনেত্রী কোনো কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন। তিনি জানান, কিছু জিনিস ভুলে যাওয়া ও ছেড়ে দেওয়া দাম্পত্যের টিকিয়ে রাখার আসল রহস্য।

বর্তমানে কাজল ব্যস্ত রয়েছেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত হরর সিনেমা ‘মা’ এর প্রচারণার কাজে। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। এ ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অজয় দেবগন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১০

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১১

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১২

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৪

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৫

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৬

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৭

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৮

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৯

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

২০
X