বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি। ছবি : সংগৃহীত
‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি। ছবি : সংগৃহীত

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে এক খুদে মেয়ের সম্পর্ক দর্শক হৃদয়ে দাগ কেটেছিল। সেই মেয়েটি—মুন্নি, যার আসল নাম হর্ষালি মালহোত্রা। ছোট্ট বয়সে এই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন তিনি।

দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক দশক। ২০১৫ সালে মুক্তি পাওয়া কবীর খান পরিচালিত এই ছবিতে অভিনয়ের সময় হর্ষালির বয়স ছিল ছয়-সাত বছর। বর্তমানে ১৭ বছর বয়সী এই অভিনেত্রী এখনো স্মৃতিতে জাগিয়ে রাখেন দর্শকের প্রিয় মুন্নিকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চমকপ্রদ তথ্য—এই সিনেমায় অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন ২ কোটি টাকা পারিশ্রমিক! জানা গেছে, শুটিংয়ের প্রতিদিনের জন্য তার পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা এবং মোট ১০০ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ফলে ‘বজরঙ্গী ভাইজান’-এর মাধ্যমে হর্ষালি হয়ে উঠেছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিশুশিল্পী।

ছবির সাফল্যের প্রায় এক দশক পেরিয়ে গেলেও দর্শকদের আবেগ এখনো অটুট। অনেকেই অপেক্ষায় রয়েছেন ‘বজরঙ্গী ভাইজান ২’-এর জন্য। এ নিয়ে ইতিমধ্যেই চিত্রনাট্যকার ইঙ্গিত দিয়েছেন, ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কাজ চলছে এবং সালমান খানও আগ্রহী। যদিও সিক্যুয়ালে মুন্নির চরিত্র থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি কেউই।

ছবিতে সালমান খান ও হর্ষালি ছাড়াও ছিলেন কারিনা কাপুর ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে বাকরুদ্ধ ছোট্ট মুন্নির চোখেমুখে অভিনয় ছিল এই সিনেমার প্রাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X