বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এমন জায়গায় ঘুরতে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না : সালমান খান

এমন জায়গায় ঘুরতে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না : সালমান খান। ছবি : সংগৃহীত
এমন জায়গায় ঘুরতে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না : সালমান খান। ছবি : সংগৃহীত

তারা বলিউডের ‘শেষ সুপারস্টার’। শাহরুখ খান, আমির খান ও সালমান খান- তিনজনের নামই ইতিহাস, জনপ্রিয়তা ও রোমাঞ্চের প্রতিচ্ছবি। একসঙ্গে তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় সিনেমার আকাশে তারা আলো ছড়ালেও এখনো পর্যন্ত এক ফ্রেমে ধরা দেননি এই তিন মহাতারকা। তবে এবার সামনে এলো এমন এক ‘গোপন’ পরিকল্পনা, যা শুনে শিহরিত ভক্তসমাজ।

সালমান খান নিজেই ফাঁস করলেন তিন খান মিলে একসঙ্গে সময় কাটানোর এক অদ্ভুত ও রোমাঞ্চকর পরিকল্পনার কথা- তারা একসঙ্গে যেতে চান এমন এক জায়গায়, যেখানে তাদের কেউ চিনবে না!

সম্প্রতি নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রথম পর্বে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে কপিল শর্মার সঙ্গে আড্ডার ফাঁকে তিনি জানান, তিনি, শাহরুখ এবং আমির মিলে ছুটি কাটাতে চান কোনো এক অজানা স্থানে, যেখানে তারা পাবেন পুরো ব্যক্তিগত সময়-ক্যামেরা, নিরাপত্তা, সেলফি কিংবা শোরগোল ছাড়াই।

এই বিশেষ আইডিয়ার উদ্যোক্তা আমির খান। সালমান জানান, আমিরই এমন প্রস্তাব দিয়েছেন যে, তারা তিনজন মিলে এমন জায়গায় ঘুরতে যাবেন, যেখানে কেউ তাদের চিনবে না। কথাটি শুনে অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পুরান সিং মজার ছলে মন্তব্য করেন, ‘পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, যেখানে তোমাদের কেউ চিনবে না!’

তিন খানের বন্ধুত্ব এবং আভিজাত্য নিয়ে বরাবরই আলোচনা হয়, কিন্তু তাদের একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি- এটাই ভক্তদের বহুদিনের আক্ষেপ।

এই প্রেক্ষিতে কপিল শর্মা অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন, সম্প্রতি আমির খান নিজেই বলেছেন, তিনি শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ছবি করতে চান এবং এজন্য উপযুক্ত চিত্রনাট্য খোঁজা হচ্ছে। উত্তরে সালমান খান খুব সহজভাবেই বলেন, ‘ওদের চেষ্টা করতে দিন। যখন হবে, দেখা যাবে।’

তিন খান এর আগে অবশ্য আলাদা আলাদা জুটি হিসেবে একসঙ্গে কাজ করেছেন। সালমান ও শাহরুখ ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং সাম্প্রতিক ‘পাঠান’-এও একসঙ্গে ছিলেন। আমির ও সালমান মিলে ১৯৯৪ সালের জনপ্রিয় কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’-তে কাজ করেছিলেন। কিন্তু শাহরুখ ও আমিরকে একসঙ্গে কোনো পূর্ণদৈর্ঘ্য ছবিতে আজও দেখা যায়নি।

তবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে শাহরুখ খান অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন- যদিও সেই দৃশ্যে আমির ছিলেন না।

তিন খান একসঙ্গে বড় পর্দায় আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বাস্তব জীবনে তাদের বন্ধুত্ব আর ব্যক্তিগত সময় কাটানোর এই পরিকল্পনাই ভক্তদের কল্পনায় জ্বালিয়েছে নতুন আগুন।

তিন খান এক ফ্রেমে- এ যেন শুধু সিনেমা নয়, একটি যুগের সাক্ষ্য!

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X