বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কার্তিকের কপালেও কি সুশান্তের পরিণতি, অমলের আশঙ্কায় তোলপাড় বি-টাউন

কার্তিক আরিয়ান, অমল মালিক ও সুশান্ত সিং রাজপুত। ছবি : সংগৃহীত
কার্তিক আরিয়ান, অমল মালিক ও সুশান্ত সিং রাজপুত। ছবি : সংগৃহীত

বলিউড মানেই কি শুধু গ্ল্যামার আর আলোর ঝলকানি? নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্ধকার এক জগৎ, যেখানে প্রতিভার কদর নেই, আছে শুধু চক্রান্ত আর ষড়যন্ত্র? সম্প্রতি সংগীতশিল্পী অমল মালিকের একটি মন্তব্য সেই প্রশ্নই নতুন করে তুলে ধরেছে। বলিউডে স্বজনপোষণ এবং বহিরাগতদের প্রতি বৈষম্যের অভিযোগ পুরোনো। কিন্তু এবার অমল মালিক যা বলেছেন, তাতে কার্তিক আরিয়ানের ভক্তরা রীতিমতো উদ্বেগে।

বলিউডে নিজের মেধা আর পরিশ্রমে এক সুদৃঢ় স্থান করে নিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। কোনো গডফাদার ছাড়াই, নিজের ক্যারিশমা আর অভিনয়ের জোরে তিনি আজ তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ। তবে এই সাফল্যই কি এখন তার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে? জনপ্রিয় সংগীতশিল্পী অমল মালিকের সাম্প্রতিক মন্তব্যে এমনই আশঙ্কার মেঘ দানা বাঁধছে বলিউডের আকাশে।

ভারতীয় গণমাধ্যমে অমল মালিক বলেন, ‘এই জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এই জগৎ এতই অন্ধকার, একজন মানুষের জীবনটাই থাকল না। সুশান্ত সিং রাজপুত এই অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারেননি। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে তাকে খুন করা হয়েছে। যেটাই হোক, মানুষটা তো চলে গেলেন!’

অমলের অভিযোগ, কার্তিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নাকি বলিউডের প্রভাবশালী মহলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এই নায়ককে এখন থেকেই সরিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন বেশ কিছু প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক। ঠিক যেমনটা ঘটেছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে।

তিনি বলেন, এই জগতের জন্যই ওর (সুশান্তের) মন ও আত্মায় প্রভাব পড়েছিল। কিছু লোকজন ওর মনোবল ভেঙে দিয়েছিল নিশ্চয়ই। ‘এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে’, সুশান্তের ক্ষেত্রে এমনই ষড়যন্ত্র করেছিলেন বড় প্রযোজকেরা।

অমল আরও বলেন, সুশান্তের মৃত্যুর পর বলিউডের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমে গেছে। তার মতে, সুশান্তের সঙ্গে যারা ষড়যন্ত্র করেছিল, তারা এখন সব হারাচ্ছে। কিন্তু একই ধরনের ষড়যন্ত্র নাকি পরোক্ষভাবে করা হচ্ছে কার্তিকের সঙ্গেও। কারণ কার্তিকও সুশান্তের মতোই অনেক প্রতিকূলতা পেরিয়ে, নিজের চেষ্টায় এই জায়গায় এসেছেন।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু আজও এক অমীমাংসিত প্রশ্ন। আর তাই, অমল মালিকের এই শঙ্কা নতুন করে ভাবিয়ে তুলেছে কার্তিক আরিয়ানের অগণিত ভক্তকে। এটি কি শুধুই একটি আশঙ্কা, নাকি বলিউডের আরও একটি অন্ধকার অধ্যায়ের শুরু হতে চলেছে, সেদিকেই তাকিয়ে এখন গোটা বলিউড এবং তার অনুরাগীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X