বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি

সেলিনা জেটলি। ছবি : সংগৃহীত
সেলিনা জেটলি। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে আবারও বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার এবং সন্তানদের সময় দিতে গিয়ে অভিনয় থেকে দূরে থাকলেও, বলিউডের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। আর এবার তার প্রত্যাবর্তনের খবরে সরগরম পুরো বলিউড পাড়া, বিশেষ করে নেটদুনিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

সেলিনার কামব্যাক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কবে, কোন ছবিতে দেখা যাবে তাকে? কার বিপরীতে তিনি অভিনয় করবেন? এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। যদিও এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো মেলেনি, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেলিনার একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একজন অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে?’ উত্তরে সেলিনা লেখেন, ‘খুব তাড়াতাড়ি।’ এরপর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

বলিউডে ফেরার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে সেলিনা জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে বিদেশে আছি, তাই বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই সংবাদ সম্মেলন করে সবটা জানাব।’ তার এই মন্তব্যে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

উল্লেখ্য, এক দশক আগে বড়পর্দায় ‘থ্যাংক ইউ’ নামের একটি রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ২০২০ সালে ‘সিজনস গ্রিটিংস’-এ তাকে শেষবারের মতো দর্শক দেখেছেন। এবার কোন নতুন চরিত্রে ধরা দেবেন এই অভিনেত্রী, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X