বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অর্থাভাবে তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতার মৃত্যু

অভিনেতা ফিশ ভেঙ্কট। ছবি : সংগৃহীত
অভিনেতা ফিশ ভেঙ্কট। ছবি : সংগৃহীত

তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই। শুক্রবার (১৮ জুলাই) ভারতের হায়দ্রাবাদের আরবিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর। খবর : ফিল্মফেয়ার

গণমাধ্যমটি জানায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফিশ ভেঙ্কট। গত ৯ মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল প্রায় ৫০ লাখ রুপি, কিন্তু অর্থাভাবের কারণে পূর্ণ চিকিৎসা সম্ভব হয়নি। যদিও অভিনেতা বিশ্বক সেন এগিয়ে এসে ২ লাখ রুপি সহায়তা করেছিলেন, সেটি ছিল প্রয়োজনের তুলনায় খুবই অল্প। তাই অনেকেই ধারণা করছেন অর্থাভাবে তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু হয়েছে।

২০০০ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ফিশ ভেঙ্কট অভিনয় করেছেন ৮০টিরও বেশি সিনেমায়। অভিনয়ে আসার আগে তিনি মুশিরাবাদে মাছ বিক্রি করতেন, সেখান থেকেই তার ‘ফিশ ভেঙ্কট’ নামকরণ। কৌতুকের পাশাপাশি অনেক ছবিতে খল চরিত্রেও অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি।

তার অভিনীত জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে- ‘বান্নি’, ‘আদি’, ‘আধুরস’, ‘গাব্বর সিং’, ‘ডিজে তিল্লু’, ‘দিল’, ‘আত্তারিন্তিকি দারেদি’ এবং ‘নায়ক’। তেলেঙ্গানার আঞ্চলিক উপভাষায় সংলাপ বলার দক্ষতা তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছিল। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘কফি উইথ আ কিলার’ ছিল তার শেষ ছবি।

তিনি স্ত্রী সুভর্ণা এবং কন্যা শ্রাবন্তীকে রেখে গেছেন। ফিশ ভেঙ্কটের মৃত্যুতে তেলুগু সিনেমা জগতে নেমেছে শোকের ছায়া।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X