বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ধুরন্ধরের বাজিমাত

রণবীর সিং I ছবি : সংগৃহীত
রণবীর সিং I ছবি : সংগৃহীত

সীমান্তের কাঁটাতার পেরোতে না পারলেও কৌতূহলের আগুন থামাতে পারেনি কোনো নিষেধাজ্ঞা। পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়েও অবৈধ অনলাইনের অন্ধকার পথে ঝড় তুলেছে ভারতের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। মাত্র দুই সপ্তাহেই পাইরেসির দুনিয়ায় ইতিহাস গড়ে রণবীর সিংয়ের এই ছবি ভেঙে দিয়েছে শাহরুখ খানের ‘রইস’-এর রেকর্ড, আর পাকিস্তানে ‘ধুরন্ধর’ পরিণত হয়েছে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া সিনেমায়।

আদিত্য ধরের পরিচালনায় নির্মিত এ সিনেমা ভারতীয় বক্স অফিসে সাফল্য বয়ে আনলেও রাজনৈতিক কারণে পাকিস্তানের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি বাধাপ্রাপ্ত হয়।

কিন্তু তাই বলে কি দর্শকের কৌতুহল দমানো যায়? অনলাইন নজরদারি কিংবা আইনি বাধা কোনো কিছুই দমাতে পারছে না দর্শকদের। টরন্টো, টেলিগ্রাম ও ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে ‘ধুরন্ধর’-এর গোপন স্ট্রিমিং লিঙ্ক।

ছবির প্রিন্ট নিখুঁত না হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। রণবীর সিং, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে লিয়ারি গ্যাং সংঘর্ষ, ২৬/১১ মুম্বাই হামলা এবং ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে।

বিশেষ করে লিয়ারি গ্যাংয়ের চিত্রায়ণ নিয়ে পাকিস্তানেই উঠেছে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ছবির ক্লিপ, রিল ও মিমে ভেসে বেড়াচ্ছে পাকিস্তানি দর্শকদের প্রশংসা ও আক্ষেপ। কেউ কেউ ছবির রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুললেও বড় একটি অংশ অভিনয়ের প্রশংসা করতে কার্পণ্য করছেন না।

সব মিলিয়ে, প্রথম পর্বের নজিরবিহীন সাফল্য আর জনপ্রিয়তাই প্রমাণ করে দিয়েছে ‘ধুরন্ধর’ কেবল একটি সিনেমা নয়, এটি এখন একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। সেই ধারাবাহিকতায় ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। ২০২৬ সালের ঈদুল আজহায় বড় পর্দায় আসন্ন এই স্পাই থ্রিলার নতুন চমক, আরও বৃহৎ ক্যানভাস আর আগের চেয়েও তীব্র উত্তেজনা নিয়ে দর্শক মাতাতে আসছে এমনটাই আশা করছেন সিনেমাপ্রেমীরা।

কালবেলা/এমএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X