বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সুহানার ছবিতে শাহরুখের মন্তব্য, সরগরম নেটদুনিয়া

সুহানা খান । ছবি : সংগৃহীত
সুহানা খান । ছবি : সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান আর তার কন্যা সুহানা খান। এই জুটি যখনই একসঙ্গে শিরোনামে আসেন, তখনই নেটদুনিয়ায় শুরু হয় ঝড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনস্টাগ্রামে সুহানার নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই আলোচনায় মেতে উঠেছে ভক্তরা। আর তাতেই বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ, মেয়ের ছবিতে দেওয়া তার মিষ্টি মন্তব্য যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি হলুদ পোশাকে ঝলমলে সাজে হাজির হয়েছিলেন সুহানা। দেখা যায়, চোখে গাঢ় মাসকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস; যেন একেবারেই নতুন লুকে ধরা দেন তিনি।

পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’।

ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’ (গান এবং মাসকারা বারবার ব্যবহার করা হচ্ছে)।

আর সেই পোস্টেই শাহরুখ নজরকাড়া মন্তব্য করেন। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রীতি’। আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে কিং খানের এই প্রতিক্রিয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায়ও বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে তার। শাহরুখ খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ ছবিতে।

প্রথমে ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, পরে সেটি নেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় আরও অভিনয় করছেন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জিয়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X