বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

স্বামী নয়, প্রেমিকের সঙ্গে থাকছেন শিল্পা শেঠি!

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা । ছবি : সংগৃহীত
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা । ছবি : সংগৃহীত

বলিউডে শুরু হয়েছে নতুন কানাঘুষো, আর তার কেন্দ্রে রয়েছেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মাঝেই বাড়ি ছেড়েছেন রাজ। আর এরই মাঝে শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন শিল্পা শেঠি। এবার ব্যক্তিগত ও আইনি ঝড়ে একসঙ্গে ধরা পড়ে গিয়েছে এই তারকার জীবনের নাটকীয় মোড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। তাতেও মেলেনি রেহাই। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে।

সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে; তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তার স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার। মজা করে ফারহা বলেন, ‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এল বাড়িতে।’

এরপর শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ-ই। তার ‘মেহর’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

এদিকে আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্‌ বস ১৯’। এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তার তিনটি পাঞ্জাবি ছবিমুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভালো হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X