বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আদালতের পথেই হাঁটবেন শিল্পা শেঠি

শিল্পা শেঠি । ছবি : সংগৃহীত
শিল্পা শেঠি । ছবি : সংগৃহীত

বলিউডে শুরু হয়েছে নতুন ঝড়। স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটির আর্থিক প্রতারণার অভিযোগে হঠাৎই জড়িয়ে গেল শিল্পা শেঠির নাম। ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী। জানিয়ে দিলেন, আর নয় নীরবতা, মিথ্যা অপবাদ ছড়ালে এবার সরাসরি আদালতের পথেই হাঁটবেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

তবে এই বিতর্কে শিল্পা শেঠির আইনজীবী এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার মক্কেল ১০ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।’

আইনজীবী আরও বলেন, ‘কোন উৎস থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশিকিছু বলা সম্ভব নয়।’

এ বিষয়ে রাজ কুন্দ্রা বলেছেন, ‘আমি বলব আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X