তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

শিল্পাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের

শিল্পা শেঠি । ছবি : সংগৃহীত
শিল্পা শেঠি । ছবি : সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন একসময়ের বলিউডের জনপ্রিয় তারকা শিল্পা শেঠি। ‘ধারকান’খ্যাত অভিনেত্রীকে ৬০ কোটি রুপির জালিয়াতির অভিযোগে প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ জিজ্ঞাসাবাদের বিষয়টি জানান এক কর্মকর্তা।

শিল্পার বাড়িতে গিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সব ধরনের নথিও সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এ মামলায় সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিল মুম্বাই পুলিশ। আগামী সপ্তাহে তাকে ফের তলব করা হবে জানানো হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

গত আগস্ট মাসেই শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। তার দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে’ ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ এই দম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে মুম্বাই পুলিশ। দীপক কোঠারি নামে ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যবসা সম্প্রসারণের জন্য দেওয়া অর্থ রাজ ও শিল্পা ব্যক্তিগত স্বার্থে খরচ করেছেন ও তা সঠিক সময়ে ফেরত দেননি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X