বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে দীপাবলি পালন করেন না দিলজিৎ

দিলজিৎ দোসাঞ্জ। ছবি : সংগৃহীত
দিলজিৎ দোসাঞ্জ। ছবি : সংগৃহীত

দীপাবলির ঝলমলে আলোয় গোটা ভারত যখন উৎসবে মেতে উঠেছে, তখন এক অন্য আবেগ ছুঁয়ে গেল দিলজিৎ দোসাঞ্জের ভক্তদের হৃদয়। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আনন্দ নয়, বরং কষ্টের সুরে ভরে উঠল তার কণ্ঠ। নিজের ভিডিও বার্তায় উন্মোচন করলেন এক গভীর যন্ত্রণা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিলজিতের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রাম পেজ থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দিলজিৎ জানান, একটা সময় দীপাবলির আলো, আতশবাজি তিনি খুব ভালোবাসতেন কিন্তু এখন তিনি এতে ভয় পান।

ভিডিওতে দিলজিৎ বলেন, ‘আগে আমি প্রচুর আতশবাজি ফাটাতাম। আমার প্রিয় উৎসব ছিল দীপাবলি। কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে যাই, তখন দীপাবলি উদযাপন বন্ধ করে দিই। আসলে খুব কষ্ট হতো। পরে আর কখনো দীপাবলি উদযাপন করিনি।’

এর আগে ২০২৪ সালের একটি সাক্ষাৎকারে দিলজিৎ তার বাবা-মায়ের সম্পর্ক ভাঙার কথা উল্লেখ করেছিলেন। দিলজিৎ জানান, ছোটবেলায় তার বাবা-মা তাকে লুধিয়ানায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে পাঠিয়েছিলেন। যাতে তিনি পড়াশোনা করতে পারেন, ভালোভাবে মানুষ হন।

এ বিষয়ে দিলজিৎ খোলাসা করে বলেন, ‘আমি ১১ বছর বয়সে আমার বাড়ি ছেড়ে মামাদের সঙ্গে থাকতে শুরু করি। নিজের গ্রাম ছেড়ে শহরে পা রাখি, লুধিয়ানা যাই। বাবা-মাকে মামা বলেছিলেন, ‘ওকে আমার সঙ্গে শহরে পাঠিয়ে দাও।’ আমার বাবা-মাও এককথায় রাজি হয়ে যান। আমার মতামতও নেননি একবার। আমি ফোন করতাম। একটা সময়ে সেটাও বন্ধ হয়ে যায়। আমি আমার পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করি।’

এরপর স্কুলে পড়ার সময় থেকেই তিনি লুধিয়ানার স্থানীয় অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন। তার পরে ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকের মনে। আর এখন বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন এই জনপ্রিয় ভারতীয় গায়ক ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X