কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পাকিস্তানি তারকাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার?

হানিয়া আমির ও সাবা কামার। ছবি : সংগৃহীত
হানিয়া আমির ও সাবা কামার। ছবি : সংগৃহীত

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার আরোপিত নিষেধাজ্ঞার আংশিক শিথিলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবার থেকে বেশ কয়েকজন পাকিস্তানি চলচ্চিত্র ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কিছু পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্ম ভারতে পুনরায় দেখা যাচ্ছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পেহেলগাম হামলার পর ভারত সরকার পাকিস্তানের সংবাদমাধ্যম ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। এর মধ্যে অভিনেত্রী সাবা কামার এবং হানিয়া আমিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল, যা এখন আবার অ্যাক্সেস করা যাচ্ছে।

ভারতীয় ব্যবহারকারীদের অনেকেই নিষেধাজ্ঞার মধ্যেও ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে তাদের প্রিয় পাকিস্তানি সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করছিলেন। বিশেষ করে অভিনেত্রী হানিয়া আমির, যিনি দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সর্দারজি-৩’ ছবিতে অভিনয়ের কারণে সম্প্রতি আলোচনায় এসেছেন, তাকে নিয়ে ভারতীয় দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পাকিস্তানও পাল্টা হামলার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। এই প্রেক্ষাপটে পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়ায় ফিরে আসা দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলা শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X