বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে    

ক্যাটরিনার ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে    

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে অনেকটা পর্দার আড়ালে তিনি। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বেশ সুখেই পারিবারিক সময় কাটাচ্ছেন আলোচিত এ তারকা দম্পতি। তবে এ বছর সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে সুখবর প্রকাশ করে দুজন জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা। ঘর আলো করে এ দম্পতির ঘরে আসছে প্রথম সন্তান।

এরপর থেকেই নেটিজেনদের নজর ক্যাটরিনার দিকে আরও বেড়ে যায়। তবে এতদিনেও মাতৃত্বকালীন সময়ের কোনো ছবি চোখে পড়েনি এ অভিনেত্রীর। অবশেষে শুক্রবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ে নিজের বাড়ির বারান্দায় দাঁড়ানো অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। দূর থেকে ফোনে তোলা ছবিগুলো কিছুটা ঝাপসা হলেও, অনুরাগীদের চোখে ধরা পড়ে তার মুখের প্রশান্তি ও মাতৃত্বের ছাপ। এ সময় তার পরনে ছিল হালকা গোলাপি রঙের পোশাক।

ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গোপন মুহূর্ত এভাবে ক্যামেরাবন্দি করা কতটা নৈতিক?

একজন অনুরাগী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “যেখানে-সেখানে ক্যামেরা ধরার আগে সভ্যতা শেখা উচিত। বাড়ির ভেতর বা বারান্দায় ক্যামেরা তাক করাটা স্পষ্ট গোপনীয়তা লঙ্ঘন। মানুষ কি নিজের ব্যক্তিগত জায়গাতেও শান্তিতে থাকতে পারবে না?” আরেকজন মন্তব্য করেন, “এই ছবিগুলো অবিলম্বে মুছে ফেলা উচিত। এ ধরনের অনধিকার প্রবেশমূলক কাজের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, বিয়ের সাড়ে তিন বছর পর প্রথমবারের মতো মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। গত সেপ্টেম্বরে তাদের প্রকাশিত বিবৃতিতে দম্পতি লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় আজ পরিপূর্ণ।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X