বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ দৃশ্যের শর্তেই ভেঙে যায় অমৃতার বলিউড ক্যারিয়ার

অমৃতা রাও। ছবি : সংগৃহীত
অমৃতা রাও। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হু না’ দিয়ে পরিচিতি, আর ‘বিবাহ’ (২০০৬) ছবির সুপারহিট সাফল্যে বলিউডে দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন তিনি। মিষ্টি চেহারা আর নিষ্পাপ ইমেজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিলেও খ্যাতির পাশাপাশি চাপও নেমে আসে তার জীবনে।

ক্যারিয়ারের শুরুর উজ্জ্বল দিনগুলো পেরিয়ে ধীরে ধীরে রুপালি পর্দা থেকে হারিয়ে যান অমৃতা। সম্প্রতি ইউটিউবার রানভীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এ অভিনেত্রী জানান, একের পর এক বড় বাজেটের সিনেমার প্রস্তাব এলেও সেগুলোর সঙ্গে থাকত অস্বস্তিকর কিছু শর্ত।

অমৃতার ভাষায়, ‘বড় প্রোডাকশনের ছবির অফার আসত; কিন্তু সব কটিতে কোনো না কোনো শর্ত থাকত। যেমন—কিসিং সিন কিংবা অন্তরঙ্গ দৃশ্য। আমি ভাবতাম, কেন আমার কাছে শুধু এ ধরনের শর্তযুক্ত প্রস্তাবই আসে?’

এই অস্বস্তির কারণেই তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সামাজিক আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেন। পার্টি, অ্যাওয়ার্ড শো—সব এড়িয়ে চলতেন। শুধু শুটিং করতেন, তারপর বাড়ি ফিরতেন। ফলে তিনি একাকিত্বে ভুগতে শুরু করেন।

অমৃতা জানান, জীবনের সেই কঠিন সময়ে তার সঙ্গে পরিচয় হয় রেডিও জকি আনমোলের। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালের ১৫ মে তারা বিয়ে করেন। এরপর ২০২০ সালের ১ নভেম্বর জন্ম নেয় তাদের ছেলে বীর।

অনেকটা সময় মূলধারার সিনেমা থেকে বিরত থাকার পর অমৃতা সম্প্রতি ফিরেছেন ‘জলি এলএলবি ৩’-এর মাধ্যমে। ছবিতে তিনি আবারও অভিনয় করছেন ‘সন্ধ্যা’ চরিত্রে, যিনি প্রথম কিস্তিতে অরশাদ ওয়ারসির চরিত্রের স্ত্রী ছিলেন। সিনেমাটি মুক্তির পর দর্শকের ভালো সাড়া পাচ্ছে। অমৃতাকে আবারও পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্তরাও।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X