বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রেয়ার প্রশংসায় নোরা ফাতেহি

শ্রেয়া ঘোষাল ও নোরা ফাতেহি I ছবি: সংগৃহীত
শ্রেয়া ঘোষাল ও নোরা ফাতেহি I ছবি: সংগৃহীত

গ্ল্যামার ও নাচের দুনিয়া থেকে উঠে আসা বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার প্রশংসার ঝড় তুলেছেন ভারতের সুর সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালকে নিয়ে। নিজের সোজাসাপ্টা মন্তব্যে শ্রেয়াকে তিনি অভিহিত করেছেন ‘হাঁটতে থাকা অটো-টিউন” হিসেবে—অর্থাৎ এমন এক নিখুঁত কণ্ঠ, যাকে প্রযুক্তির সাহায্য নেওয়া লাগে না।

সম্প্রতি আন্তর্জাতিক তারকা সিয়ারা’র পডকাস্টে হাজির হয়েছিলেন নোরা। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় ‘বলিউডের নতুন শ্রোতাদের কোন শিল্পীর গান দিয়ে যাত্রা শুরু করা উচিত?’ প্রশ্ন শুনেই এক মুহূর্ত দেরি না করে নোরা বলেন, ‘যদি তুমি বলিউডের একেবারে নতুন শ্রোতা হও, তাহলে শ্রেয়া ঘোষালকে শোনো। উনি এক আইকন।‘

নোরা আরও জানান, তিনি নিজেও শ্রেয়ার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন—‘ওহ মামা তেতেমা’ নামের এক গানে, যেখানে শ্রেয়া হিন্দি অংশটি গেয়েছেন। সেই প্রসঙ্গে নোরা বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম! কারণ আমি তো গায়িকা নই, আমি একজন ভাইবইস্ট, কিন্তু শ্রেয়া একেবারে ভোকাল ম্যাজিশিয়ান।’

শ্রেয়া ঘোষালকে তিনি ‘বলিউডের আবেগ, সংস্কৃতি আর সুরের প্রতীক’ বলে বর্ণনা করেন। তার মতে, ‘কেউ যদি সত্যিকারের বলিউড সংগীতকে বুঝতে চায়, তাকে শ্রেয়াকে শোনা অবশ্যই দরকার।’

উল্লেখ্য, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেয়া ঘোষাল আজও ভারতীয় সংগীতের শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, নোরা ফাতেহি এখন শুধু বলিউড নয়, আন্তর্জাতিক মিউজিক দুনিয়ারও পরিচিত মুখ। তার সাম্প্রতিক গান ‘ওহ মামা তেতেমা!’ এরই মধ্যে ইউটিউবে ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অতিক্রম করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X