বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্য, পুলিশি নজরে নোরা

নোরা ফাতেহি I ছবি: সংগৃহীত
নোরা ফাতেহি I ছবি: সংগৃহীত

মাদক সেবন এবং গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র থাকার গুঞ্জনে আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। যদিও নোরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন, তবুও সূত্রের দাবি—ঘটনাটির ওপর নজর রাখছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একজন মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন, দাউদ ইব্রাহিম আয়োজিত এক মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা। অভিযোগটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী।

নিজের সামাজিকমাধ্যমে নোরা লিখেছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। নোরার ভাষায়, ‘আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’

অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে তিনি আরও বলেন, ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ— এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।

শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পারকারসহ আরও অনেকের নাম উঠে এসেছে।

তবে জানা যায়, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগির সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X