বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

আমি কোনো পার্টিতে যাই না: নোরা ফাতেহি

নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত
নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে আটক এক মাদক কারবারির আয়োজিত রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও পারফরমার নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক নোটে তিনি এসব অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।

নিজের বক্তব্যে নোরা জানান, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি লিখেছেন, ‘আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। পাগলের মতো কাজ করি— ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করি।’ তিনি আরও জানান, তার জীবন শুধু কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই নিয়ে। তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।

গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা আরও লেখেন— ‘কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি।’

তিনি উল্লেখ করেন, ক্লিকবেইট তৈরির জন্য বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

স্টোরির শেষে নোরা অনুরোধ করে লেখেন, ‘দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর জন্য বড় মূল্য দিতে হবে।’ সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের এক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উঠে আসে।

গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের (এএনসি) গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন। সুহেলের জবানবন্দিতে কিছু তারকার নাম ওঠায়, ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও বলিউড মহলে গুঞ্জন উঠেছে।

নোরা ফাতেহির জোরালো প্রতিবাদে এখন বলিউডে নতুন আলোচনার জন্ম নিয়েছে— অভিযোগগুলো আদৌ সত্য কি না, নাকি স্রেফ সেলিব্রেটিদের নাম টেনে বিতর্ক তৈরি করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১০

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১১

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১২

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৪

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৬

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৭

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৮

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৯

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

২০
X