বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

নোরা ফাতেহি I ছবি: সংগৃহীত
নোরা ফাতেহি I ছবি: সংগৃহীত

মুহূর্তের অসতর্কতায় আতঙ্কে রূপ নিল মুম্বাইয়ের ব্যস্ত রাজপথ। আলো-ঝলমলে মঞ্চে ওঠার আগেই ভয়াবহ বিপদের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। আচমকা সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের একটি জনবহুল রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অন্য দিক থেকে আসা একটি গাড়ি বেসামাল গতিতে এসে নোরা ফাতেহির গাড়িতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও জানা যায়, মাথায় চোট পাওয়ায় চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে নোরার সিটি স্ক্যান করান। স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে—মাথায় বড় ধরনের আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবুও সতর্কতা হিসেবে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

কিন্তু নোরা ফাতেহি যেন হার মানেননি পরিস্থিতির কাছে। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। জানা গেছে, সেই সময় তার গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গে যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে।

দুর্ঘটনার ধাক্কা সামলে, মাথার যন্ত্রণা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন ডেভিড গুয়েটার সঙ্গে। অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আহত অবস্থাতেও তার এই পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল প্রশংসায় ভাসাচ্ছে ভক্তদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X