বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্টারনেটে নারীদের অনুপযুক্ত ভিডিও দেখেন স্বামী। এ থেকে বিশেষ গড়নের নারীপ্রেমী হয়ে উঠেন তিনি। স্বামীর আগ্রহের জায়গায় সবার ওপরে ছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। কিন্তু স্ত্রীর ফিটনেস নোরার মতো না হওয়ায় স্বামীর মধ্যে হীনমন্যতা কাজ করছিল। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন তার স্ত্রীকে ব্যায়াম করিয়ে নোরার মতো ফিটনেসের অধিকারী করবেন। দ্রুত ফল পেতে তাকে উপোস থাকতে বাধ্য করারও অভিযোগ উঠেছে।

ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা শিবম উজ্জ্বল এমন কাণ্ড ঘটান। তিনি দৈনিক তিন ঘণ্টা করে জোরপূর্বক ব্যায়াম করাতেন স্ত্রীকে। কোনো দিন ব্যায়াম না করলে খাবার খেতে দেওয়া হতো না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্ত্রী শানু ওরফে শানভি উত্তর প্রদেশের গাজিয়াবাদের মেয়ে। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। শিবম একটি সরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক।

শানু অভিযোগ করেন, শিবম স্ত্রীর ফিটনেস নিয়ে খুশি ছিলেন না। তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়া নারীদের প্রতি আকৃষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই অশ্লীল ভিডিও দেখে শানুর ওপর অত্যাচারও করতেন।

বউকে নোরা ফাতেহির মতো ফিটনেসের অধিকারী করাতে স্বামীর চাহিদায় সায় ছিল শ্বশুরবাড়ির লোকজনও। স্ত্রী ঠিক মতো ব্যয়াম করছে কি না তারাও তা তদারকা করতেন। এ ছাড়া শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ করেন শানু।

শানু বলেন, ‘বডি শেমিং করতেন শিবম। আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। সবাই আমাকে যাচ্ছেতাই বলতেন।’

এরই মধ্যে শানু গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু তা মেনে নেয়নি স্বামী ও তার পরিবার। গর্ভাবস্থাতেও শানুকে অত্যাচারের অভিযোগ উঠেছে। এতে তার গর্ভপাত হলে সেই দায়ও শানুর ওপর দেওয়া হয়।

নানা ধরনের অত্যাচারের মুখে গত ১৪ আগস্ট মানসিক, শারীরিক ও আবেগজনিত নির্যাতন, যৌতুক দাবি, জোরপূর্বক গর্ভপাত, ব্ল্যাকমেল ও তালাকের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শানু। তিনি বর্তমানে বাবার বাড়িতে থাকছেন।

জানা গেছে, পুলিশ অভিযোগের তদন্ত করছে। ঘটনা সত্য প্রমাণিত হলে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X