বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাকুলের সতর্কবার্তা

রাকুল প্রীত সিং I ছবি: সংগৃহীত
রাকুল প্রীত সিং I ছবি: সংগৃহীত

নিঃশব্দে মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছে এক ব্যক্তি। তার লক্ষ্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ভক্তরা। ঠিক এমন সময়েই সোশ্যাল মিডিয়ার সামনে এলেন অভিনেত্রী নিজে, ছড়িয়ে দিলেন সতর্কতার বার্তা।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, অভিনেত্রী রাকুল প্রীত সিং তার ভক্তদের জন্য জরুরি সতর্কতা জারি করেছেন। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা করছে। জানা গেছে, এক নম্বর থেকে সেই ব্যক্তি নিজেকে রাকুল হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে।

সোমবার (২৪ নভেম্বর) অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ একাধিক স্ক্রিনশট শেয়ার করে সতর্ক করেন রাকুল।

শেয়ারকৃত পোস্টে তিনি লিখেছেন, ‘হাই সবাই… আমার নজরে এসেছে কেউ হোয়াটসঅ্যাপে আমার পরিচয়ে মানুষের সঙ্গে চ্যাট করছে। দয়া করে খেয়াল করুন—এটি আমার নম্বর নয় এবং কোনো অচেনা কথোপকথনে যুক্ত হবেন না।’ এর পর তিনি বলেন, ‘দয়া করে ব্লক করুন।’

রাকুল তার ভক্তদের অনুরোধ করেছেন যেন তারা কোনোভাবেই এমন প্রতারণার শিকার না হন এবং ওই নম্বর থেকে আসা বার্তায় সাড়া না দেন।

এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং শ্রিয়া সারন-এর মতো তারকারাও সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্মে নিজেদের পরিচয়ে হওয়া ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণামূলক যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

‘দে দে পেয়ার দে ২’-সহ একাধিক হিট ছবিতে অভিনয় করা রাকুল প্রীত সিং বর্তমানে শক্তিশালী ভক্তগোষ্ঠী ধরে রেখেছেন। সে ভক্তদেরই তিনি সতর্ক করেছেন—প্রতারকদের ফাঁদে না পড়ে সদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে।

এদিকে অশুল শর্মার পরিচালনায় নির্মিত ‘দে দে পেয়ার দে ২’ সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সিনেমায় রাকুলের পাশাপাশি অভিনয় করেছেন অজয় দেবগন, মিজান জাফরি, ঈশিতা দত্তসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পায় চলতি মাসের ১৪ নভেম্বর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X