বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বলিউড তারকাদের পোস্টে নারীদের গল্প গাঁথা

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, শিল্পা শেঠি ও রাকুল প্রীত সিং। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, শিল্পা শেঠি ও রাকুল প্রীত সিং। ছবি : সংগৃহীত

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদ্‌যাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। দিনটি নিয়ে বলিউড তারকাদের অনেকেই জানিয়েছেন নিজেদের মতামত। শেয়ার করছেন ব্যক্তি জীবনে নারীদের ভূমিকা। খবর : পিঙ্কভিলা

শিল্পা শেঠি কুন্দ্রা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। এরপর শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি নারী এক একটি গল্প। তাদের প্রতিটি কণ্ঠ সমাজের জন্য গ্রুরুত্বপূর্ণ। বর্তমান নারীরা পরিবর্তনের জন্ম দিচ্ছে। নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

আলিয়া ভাট

ইনস্টাগ্রামে নিজেকে গর্বিত মা দাবি করে এই অভিনেত্রী লেখেন, ‘দিনটি উদযাপনে আমাকে গর্বিত করেছে আমার মেয়ে। সকল নারীদের সঙ্গে মা হওয়ার মুহূর্তটি আমি আজ আনন্দের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’

রাকুল প্রীত সিং

অভিনেত্রী রাকুল প্রীত সিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পরিবারের ছবি শেয়ার করেন। এরপর পরিবারে তার মায়ের অবদান উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রতিটি সফল পুরুষের জীবনেই ছায়া হয়ে থাকে একজন নারীর ভূমিকা। আমি আজ সেই নারীদের সম্মান জানাতে চাই। যারা পুরুষদের সফল একটি জীবন উপহার দিতে ভূমিকা রেখেছেন। এমন নারীর তালিকায় আমার মাও রয়েছেন। যে আমার বাবার সফলতার জন্য প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রেখেছেন। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’

বিপাশা বসু

অভিনেত্রী বিপাশা বসু। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ে দেবীর জন্য সুন্দর একটি পেইন্ট করা ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে লেখেন, ‘আমার ছোট পাখি। এই ছবিটি তোমার মা আজকের দিনে তোমার জন্য এঁকেছে। তোমার বাবাও কিছু সাহায্য করেছে। তোমাকে নারী দিবসের শুভেচ্ছা।’

এ ছাড়া অভিনেত্রী কাজল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিব মূর্তির একটি ছবি শেয়ার করে লেখেন, ‘প্রতিটি নারীই শক্তি।’ এ ছাড়া অভিনেতা ববি দেওয়াল তার ইনস্টাগ্রামে মা প্রকাশ কৌরের নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘মা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X