বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘দে দে পেয়ার দে ২’-এর টিজারই থাকবে চমক

‘দে দে পেয়ার দে ২’ সিনেমায় অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। ছবি : সংগৃহীত
‘দে দে পেয়ার দে ২’ সিনেমায় অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘দে দে পেয়ার দে’ সিনেমাটি ২০১৯ সালে বক্স অফিসে সাফল্য পাওয়ার পর এবার আসছে এর সিক্যুয়েল ‘দে দে পেয়ার দে ২’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।

সিনেমার টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে ১২ অক্টোবর। সিনেমার একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘নির্মাতারা ওইদিন টিজার প্রকাশ করতে চান। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে এই তারিখকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

সূত্র আরও জানায়, ‘সিনেমাটি নিয়ে নির্মাতারা ভীষণ আশাবাদী। টিজার দর্শকদের ছবির মূল থিম, মজার মুহূর্ত আর প্রধান চরিত্রগুলোর আভাস দেবে। এতে ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে ধারণা।’

সিনেমার প্রথম পর্বে অভিনয় করেছিলেন অজয় দেবগন, রাকুল প্রীত সিং ও টাবু। গল্প ছিল এক ৫০ বছর বয়সি বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তি ও ২৬ বছরের এক তরুণীর প্রেম নিয়ে। এবার দ্বিতীয় পর্ব পরিচালনা করেছেন অশুল শর্মা। এ ছবিতে নতুন করে যুক্ত হয়েছেন আর মাধবন, যিনি রাকুলের বাবার ভূমিকায় অভিনয় করবেন। গল্পের মূল দ্বন্দ্ব ঘুরবে অজয় দেবগন ও মাধবনের মধ্যে, যেহেতু রাকুলের চরিত্রের প্রেমিক বয়সে তার বাবার থেকেও বড়।

প্রযোজনা করছে লাভ ফিল্মস ও টি-সিরিজ। এরই মধ্যে মুম্বাইয়ের একটি রেস্টোবারে ছবির একটি প্রোমোশনাল গান শুট হয়েছে, যার ছবি ভক্তরা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X