বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্দুকের নিশানায় কপিল শর্মা 

কপিল শর্মা । ছবি : সংগৃহীত
কপিল শর্মা । ছবি : সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানের পর এবার বন্দুকের নিশানায় হাসির মানুষ কপিল শর্মা। কানাডায় তার ক্যাফেতে একের পর এক গুলিবর্ষণ, আর প্রকাশ্যে হত্যার হুমকি,পুরো ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে বিনোদন জগতে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি যেন এবার বিনোদনের মঞ্চ থেকে রক্তক্ষয়ের মঞ্চে টেনে নিতে চাইছে এই জনপ্রিয় কমেডিয়ানকে। এ ঘটনায় কপিলের মুম্বাইয়ের বাড়ি ও কানাডার ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সম্প্রতি এক অডিও বার্তায় বিষ্ণোইদের অন্যতম সদয় গ্যাংস্টার গোল্ডি ধিঁলো হামলার দায় স্বীকার করে জানায়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে, এবং পরেরবার ‘সোজা বুকে গুলি’ করা হবে। এদিকে বলিউড তারকাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা এবং হুমকি-ধমকি নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ। তাদের নিরাপত্তা চেয়ে এবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

তাদের দাবি, সালমান খান, বাবা সিদ্দিকি, সাইফ আলি খানের ওপর সাম্প্রতিক হামলা ইঙ্গিত দিচ্ছে নানাকিছুর। তাই পরবর্তী লক্ষ্য কে হতে পারে, তা নিয়ে সবাই আতঙ্কে।

সংগঠনটি এ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিশেষভাবে আবেদন করেছে। তিনি যেন কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করেন- তারও অনুরোধ করা হয়। তাদের মতে, এই ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষের জীবিকা হুমকির মুখে ফেলছে।

কানাডায় ব্যবসা করার লক্ষ্যে একটি ক্যাফে চালু করেছিলেন কপিল শর্মা। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই আসতে শুরু করে হুমকি। গত ৯ জুলাই রাত ১টার দিকে প্রথমবার ক্যাফেতে গুলি চালানো হয়। এক মাসও পার হয়নি, এর মধ্যেই ফের হামলা। গত বৃহস্পতিবার রাতে কপিলের কানাডার রেস্তোরাঁয় দ্বিতীয়বারের মতো গুলিবর্ষণ হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, সেদিন অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল, যদিও কোনো হতাহতের খবর মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X