বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ পিছিয়ে গেল আলিয়ার সিনেমা মুক্তির তারিখ

আলিয়া ভাট I ছবি: সংগৃহীত
আলিয়া ভাট I ছবি: সংগৃহীত

২০২৪ সালেই জানা গিয়েছিল যশরাজ ফিল্মসে নারী গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আর সিনেমাটির নাম আলফা, ঠিকও হয়ে ছিল প্রেক্ষাগৃহে মুক্তির দিনক্ষণ। কিন্তু বছরশেষে বলিউড ভাইজান সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ানে’র টিজারের চমকে দমকা হাওয়ার মতো বদলে গেল ‘আলফা’ মুক্তির শিডিউল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ‘রিটার্ন বার্থডে গিফট’ হিসেবে ‘ব্যাটেল অব গালওয়ানে’র পয়লা ঝলক প্রকাশ্যে এনেছেন সালমান। প্রকাশিত টিজারে চোখে প্রতিশোধের আগুন নিয়ে সীমান্তে সেনা রূপে সালমান খানকে দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শকরা।

বিগত কয়েক বছরে বক্স অফিসে ‘টাইগার খ্যাত এ অভিনেতার গর্জন শোনা যায়নি। কিন্তু এবার গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় ভাইজানের ঝলক দেখে ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলতে চলেছে।’

এদিকে বলিউডের খ্যাতনামা সিনে-বিশ্লেষক তরণ আদর্শ শনিবার (২৭ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় জানান, সালমান খানের সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতে রিলিজের দিনক্ষণ পেছাল যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’।

প্রথমটায় শোনা গিয়েছিল, ২০২৬ সালের এপ্রিল মাসের ১৭ তারিখ মুক্তির আলো দেখবে আলিয়া ভাটের ছবি প্রথম গোয়েন্দা সিনেমা। কিন্তু সালমান খানের ‘ব্যাটেল অফ গালওয়ানে’র হুঁশিয়ারিতে সেই পরিকল্পনায় এবার এলো বাধা। তবে নতুন রিলিজের দিনক্ষণ এখনও জানানো হয়নি আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের পক্ষ থেকে।

‘ওয়ার ২’ সিনেমার সঙ্গেই বড় পর্দায় পরবর্তী গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ‘আলফা’র ঝলক দেখানো হয়েছিল। সেখানেই দেখা যায়, এক কিশোরীর হাতে গ্রিক অক্ষর ‘আলফা’ ট্যাটু করানোর দৃশ্য। যে ট্যাটু এঁকে দিচ্ছিলেন ববি দেওল। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর পর আলিয়া ভাটের ‘আলফা’তেও খলচরিত্রে রয়েছেন তিনি। এ সিনেমায় তাদের পাশাপাশি অভিনয় করেছেন, শর্বরী, অনিল কাপুরসহ আরও অনেকে।

এদিকে অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমা ব্যাটল অব গালওয়ানে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাস চৌধুরী, অঙ্কুর ভাটিয়াসহ আরও অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ এপ্রিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X