বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

দিব্যেন্দু শর্মা I ছবি : সংগৃহীত
দিব্যেন্দু শর্মা I ছবি : সংগৃহীত

ভারতীয় থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’-এর কথা মনে আছে নিশ্চয়ই! জনপ্রিয় এই সিরিজে মুন্না ত্রিপাঠি চরিত্রটি বেশ দর্শক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু সিরিজের শেষভাগে মুন্নার মৃত্যুটি দর্শকরা খুব একটা মেনে নিতে পারেননি সেসময়। আর তাই তো এবার দর্শকদের চমকে দিয়ে বড় পর্দায় ফের পুনঃজন্ম হতে চলেছে মির্জাপুর-এর মুন্না ভাইয়ের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মির্জাপুর দ্য মুভি’ দিয়েই দর্শকদের মাঝে পুনর্জন্ম হতে যাচ্ছে মির্জাপুরখ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দারুণ লাগছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। একই মানুষ, একই চরিত্র আর সেই চেনা দুনিয়া। এবার সব বড় পর্দায় দেখা যাবে। দর্শকরা দেখবেন আসলে কিছুই বদলায়নি, বরং আগের চেয়ে এনার্জি বা তেজ আরও বেড়ে গেছে।’

‘মির্জাপুর’ নিয়ে দর্শকদের যে আকাশচুম্বী উন্মাদনা, তা নিয়ে কিছুটা চিন্তিত দিব্যেন্দু। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কিছুটা ভীত। কারণ এই চরিত্রটি নিয়ে মানুষের অন্যরকম আবেগ কাজ করে। আমি নিজেকে একই ছকে বেঁধে ফেলতে চাই না। তাই মুন্না চরিত্রে নতুন কী চমক দেওয়া যায়, তা নিয়েই এখন ভাবছি।’

তিনি আরও বলেন, ‘সেই ভয় থেকেই আমি বেছে বেছে কাজ করি। নিজেকে রিপিট করতে ভালো লাগে না। আমি চরিত্রের প্রতি খুব খুঁতখুঁতে। এখন এমন সব চরিত্রের প্রস্তাব পাচ্ছি যে না বলা কঠিন। এখন আর শুধু ফিল্মকে না বলা নয়, টাকা আর ইগো এই দুটোকেও না বলছি না।’

গুরমিত সিং, করণ আংশুমান, মিহির দেশাই ও আনন্দ আইয়ার এর পরিচালনায় নির্মিত এই সিরিজে দিব্যেন্দু শর্মার পাশাপাশি অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠি, আলি ফজলসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X