বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘হুব্বা’

হুব্বা সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
হুব্বা সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত এই চলচ্চিত্রটি। একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও। এমন ঘোষণা অবশ্য আগেই দিয়েছিল সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবার তারা জানিয়েছে, বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে চলচ্চিত্রটি।

শনিবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ১৯ জানুয়ারি, আপনারা দেখবেন ‘হুব্বা’, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।

সংবাদমাধ্যম জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, অবশেষে আমরা চলচ্চিত্রটি মুক্তির জন্য অনুমিত পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করি ক্রাইম থ্রিলারভিত্তিক এই ছবিটি দেশের দর্শককে মুগ্ধ করবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘হুব্বা’ সিনেমা। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধ করতেন তিনি। অসংখ্য মামলার আসামি হুব্বা একপর্যায়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন।

বৈচিত্র্যে ভরা হুব্বা চরিত্রে কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। এতে পুলিশের ভূমিকায় আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X