বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘অ্যানিমেল’

'অ্যানিমেল' সিনেমার দৃশ্যে রনবীর ও রাশমিকা। ছবি: সংগৃহীত
'অ্যানিমেল' সিনেমার দৃশ্যে রনবীর ও রাশমিকা। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। ভারতসহ বিশ্বব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেমা হলে মুক্তির কথা ছিল ‘অ্যানিমেল’-এর। কিন্তু নানা জটিলতায় হয়নি। অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে এটি।

জানা গেছে, সাফটা চুক্তিতে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশি সিনেমা ‘মেঘের কপাট’ ভারতের সিনেমা হলে মুক্তি পাবে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। ইউএই (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণ) সংস্করণটি বাংলাদেশে চলবে, যা গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) থেকে ৩০ মিনিট কম।

সেন্সরের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে থেকে আনকাট ছাড়পত্র পেয়েছেন তারা। তাদের জমা দেওয়া সিনেমার কোনো অংশ বাদ দিতে বলেনি। বৃহস্পতিবার ছবিটি চলবে সিনেপ্লেক্সগুলোতে। শুক্রবার (৮ ডিসেম্বর) ছবিটি মুক্তি পাবে সারা দেশে।

পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে নির্মিত হয়েছে ‘অ্যানিমেল’। রণবীর কাপুর-রাশমিকা মান্দানা ছাড়াও এতে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১০

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৩

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৫

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৬

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৭

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৮

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৯

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

২০
X