বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়া অডিও ভাইরাল

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

এবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়া অডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। ছড়িয়ে পড়া অডিওটিতে একটি কণ্ঠ শোনা যাচ্ছে। সেটি প্রিয়াঙ্কার বলে মনে হলেও তা মূলত প্রযুক্তির কারসাজি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রিয়াঙ্কার আসল ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভুয়া অডিও। তা দেখে মনে হয়—একটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন তিনি। ভুয়া ওই অডিওতে নিজের বার্ষিক আয়ের ফিরিস্তিও দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় চিত্রনায়িকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে চলছে ‘ডিপ ফেক’ ভিডিও। এ ধরনের ভিডিও প্রকাশ দিন দিন বাড়ছে। কিছুদিন আগে দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়। এরপর সামনে আসে ক্যাটরিনা কাইফের ডিপ ফেক ভিডিও। এসব নিয়েও হইচই হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও। সেটি নিয়েও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে চলেছে তোলপাড়। কাজল পোশাক পরিবর্তন করছেন—এমন ডিপ ফেক ভিডিও নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। যদিও ভিডিওটি মোটেই কাজলের ছিল না, বরং সেটি ছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ওই ভিডিওটিতেও কাজলের মুখ বসানো হয়েছে।

এরপর ডিপ ফেক ভিডিওর কবলে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ছড়িয়ে পড়া ‘আপত্তিকর’ একটি ভিডিওতে দেখা গেছে তার মুখ। ওয়েবসাইটগুলোর দাবি, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এই টুল ব্যবহার করে অন্য কারও মুখ ভিডিওতে যুক্ত করা যায়। এতে বিভ্রান্তি তৈরি হয়। নেটিজেনদের অনেকে ওগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ডিপ ফেক ভিডিওতে আলিয়া ভাটকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরনে দেখা যায় ব্লু রঙের ফ্লোরা কো-অর্ড শর্ট ড্রেস। সেই ভিডিওটি নিয়েও চর্চা চলছে অন্তর্জালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১২

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৪

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৫

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৬

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৭

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৮

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৯

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

২০
X