বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

অর্থকষ্টে আছেন বিক্রান্ত ম্যাসি

‘টুয়েলভথ ফেইল’ সিনেমার পোস্টারে মনোজ কুমার শর্মা। ছবি : সংগৃহীত
‘টুয়েলভথ ফেইল’ সিনেমার পোস্টারে মনোজ কুমার শর্মা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে ‘টুয়েলভথ ফেইল’ নামে একটি চলচ্চিত্র। ছবিটি ভারতে মুক্তি পেয়েছে ২০২৩ সালের অক্টোবরে। সে বছরও বেশ চর্চিত ছিল সিনেমাটি। এর পরিচালক বিধু বিনোদ চোপড়া। এতে অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী মেধা শংকর।

২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ‘টুয়েলভথ ফেইল’। এরপরই ভারতের বাইরের দর্শকের নজরে এসেছে ছবিটি। গ্রামের এক দরিদ্র ছেলের স্বপ্নপূরণের সংগ্রাম দেখানো হয়েছে চলচ্চিত্রটিতে। সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে এ ছবি। মনোজ কুমার শর্মা নামে এক গরিব শিক্ষার্থীর ভারতের সবচেয়ে সম্মানজনক পদমর্যাদা আইপিএস কর্মকর্তা হওয়ার সংগ্রাম তুলে আনা হয়েছে সিনেমায়। মনোজের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।

বাস্তবের মনোজের মতো পর্দার মনোজ তথা বিক্রান্ত ম্যাসিও অর্থকষ্টে ভুগছেন বলে জানা গেছে। মনোজের মতো বিক্রান্তও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠা পেতে বেগ পোহাতে হয়েছে তাকেও। বর্তমানে ভীষণ অর্থকষ্টে ভুগেছেন এ অভিনেতা। দুঃসময়ে অনেকে তার নম্বরও ব্লক করে দিয়েছেন। তবে এসব পস্থিতিতে অভিনেতা তার নিজের পরিবারকে পাশে পেয়েছেন বরাবরই। সংবাদমাধ্যমে বিক্রান্ত বলেন, ‘একটা সময় লোকাল ট্রেনে ঝুলে জীবন কেটেছে। বাড়ির অবস্থা দেখে ইন্ডাস্ট্রির অনেক বন্ধু আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমার আর্থিক দুর্দশা দেখে অনেকে আমার ফোন নম্বরও ব্লক করে দিয়েছিল। তবে আমার পরিবারকে সব সময় পাশে পেয়েছি আমি। তাবে কিছু ভালো বন্ধু রয়েছে আমার, যাদের আমার সফলতা বা ব্যর্থতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি নিজের প্রতি কখনো আস্থা হারাইনি।’

অভিনেতা আরও বলেন, ‘সফলতা, খ্যাতি—এসব নিয়ে আমার জীবন নয়। সারা জীবন অভিনয় করে যাওয়ারও কোনো পরিকল্পনা নেই। তবে পরিচালনা করতে চাই। সারা দুনিয়া ঘুরে বেড়াতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X