বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সনম পুরী

সনম পুরী ও জুচোবেনি। ছবি: সংগৃহীত
সনম পুরী ও জুচোবেনি। ছবি: সংগৃহীত

গাঁটছড়া বেঁধেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চে বাগদান হয় সনম-জুচোবেনির। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমে বিয়ের অনুভূতি প্রকাশ করে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’

পাঞ্জাবি ঐতিহ্য ও নাগা সংস্কৃতির মিশেলে সম্পন্ন হয়েছে সনম-জুচোবেনির বিয়ে। দুই সংস্কৃতির সংমিশ্রণের বিষয়ে সনম বলেন, ‘বিয়েতে দুই সংস্কৃতির মিশেল ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার ও বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা পাক। আমাদের বিয়ের আগের রাতে আমরা নিকটতম পরিবার ও বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম, যেখানে নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ ও উদযাপন করি। এর আগে বিয়ের রিহার্সাল ছিল। সেখানে ছিলেন আমাদের প্রিয় মানুষরা।’

সম্প্রতি প্রকাশ হয়েছে সনম ব্যান্ডের নতুন একটি গান। সেটি গেয়েছেন সনম পুরীর স্ত্রী। ওই গানের বিষয়ে সনম বলেন, ‘আমি জানতাম যে তার কণ্ঠ এ গানের জন্য নিখুঁত হবে। মজার বিষয় হলো—গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায় এই গানটি, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X