বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশমিকার ডিপফেক ভিডিও বানানোয় গ্রেপ্তার ১

রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

গত বছরের নভেম্বরে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রযুক্তির কারসাজিতে তৈরি ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন রাশমিকা মান্দানা। তাতে অভিনেত্রীর বক্ষযুগল স্পষ্ট। শুধু তাই নয়, অভিনেত্রীর ঊরুও স্পষ্ট বোঝা যায়। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

এ ঘটনায় রাশমিকার পাশে দাঁড়ায় দিল্লি পুলিশ। নায়িকার ‘আপত্তিকর ভিডিও’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা। দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়।

জানা যায়, ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৬ সি, ৬৬ই ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকেই মূল অভিযুক্তকে খুঁজছিল দিল্লি পুলিশ। শেষে শনিবার (২১ জানুয়ারি) উত্তর প্রদেশ থেকে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

প্রযুক্তির কারসাজি করে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের ভিডিওতে রাশমিকার মুখ ব্যবহার করা হয়েছিল। এরপরই ওই ডিপফেক ভিডিওর নেপথ্যের ঘটনা উদ্ঘাটনে নামে দিল্লি পুলিশ।

রাশমিকার ডিপফেক ভিডিও ইস্যুটি শোবিজের পাশাপাশি রাজনৈতিকমহলেও বেশ আলোচিত হয়। কেনান সে সময় ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজলের মতো একাধিক বলিউড তারকার ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হন রাশমিকা মান্দানাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X