মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার বায়েজিদ বোস্তামী। ছবি : কালবেলা
যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার বায়েজিদ বোস্তামী। ছবি : কালবেলা

মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ বায়েজিদ বোস্তামী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) এ ঘটনায় অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠালে তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তার বায়েজিদ ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বায়োজিদের চাচা আতর আলী একজন জামায়াতের সক্রিয় কর্মী। তবে ৫ আগস্টের আগে বায়োজিদ আওয়ামী লীগ সমর্থিত হলেও, ৫ আগস্ট পরবর্তীতে বিএনপি ঘরনার রাজনীতিতে দেখা গেলেও সর্বশেষ জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডে তাকে দেখা যায়। তবে বায়োজিদ জামায়াতের কোনো কর্মী বা কমিটিতে আছে কিনা সেটা জানা যায়নি। জেলা জামায়াতের পক্ষ থেকে বায়েজিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, শনিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ তার নিজ বাড়ি থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। শনিবার অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তারকৃত বায়েজিদ বোস্তামিকে আদালতে পাঠালে তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি সিলভার কালার বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ লিখিত প্রতিবাদ লিপিতে দাবি করে বলেন, ‘ওই যুবক জামায়াতের কোনো ধরনের সদস্য নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জামায়াতের সদস্য হিসেবে প্রচার করা হয়েছে।’

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা কালবেলাকে বলেন, ‘ভোরে যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X