কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ১৪ দিনের জেল হেফাজতে

শনিবার ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হন মো. আরিফুজ্জামান। ছবি : সংগৃহীত
শনিবার ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হন মো. আরিফুজ্জামান। ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক ওই পুলিশ কর্মকর্তা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসিপি) মো. আরিফুজ্জামান। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, আরিফুজ্জামান সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত পেরিয়ে বসিরহাটের স্বরূপনগর উপজেলার বিথারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে স্বরূপনগর থানা-পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুজ্জামান স্বীকার করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। নিজের জীবন বাঁচাতেই তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।

রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে বসিরহাট মহকুমা আদালতে হাজির করে স্বরূপনগর থানা-পুলিশ। আদালত শুনানি শেষে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪এ(খ) ধারা ও ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর—স্বরূপনগর পিএস কেস নং-৫৬৬/২০২৫।

মামলার নথি থেকে জানা যায়, ৪৮ বছর বয়সী আরিফুজ্জামানের বাড়ি নীলফামারী সদর উপজেলার সাহিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আফসার আলী আহমদ।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই দিন বিকেল আড়াইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালায়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও আবু সাঈদ দাঁড়িয়ে ছিলেন। তখন প্রায় ৫০ ফুট দূর থেকে পুলিশের ছররা গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এসিপি আরিফুজ্জামান। এ ঘটনায় দায়ী কর্মকর্তা হিসেবে তার নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত হয়। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি গা-ঢাকা দেন। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাঁকে সাময়িক বরখাস্তও করা হয়।

এখন তাকে ভারতে আটক করার মধ্য দিয়ে আবু সাঈদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আবারও আলোচনায় উঠে এলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১০

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১১

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১২

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৩

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১৪

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৫

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৬

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৭

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৯

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

২০
X