বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অক্ষয়-টাইগারের প্রচারে পুলিশের লাঠিচার্জ

অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সিনেমার প্রচারে পুলিশের লাঠিচার্জ। ছবি : সংগৃহীত
অক্ষয়-টাইগারের প্রচারে পুলিশের লাঠিচার্জ

বলিউডের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় জুটি হয়ে আসছেন তারা। নাম ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। সিনেমার প্রচারে ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন তারা। বর্তমানে আছেন ভারতের দক্ষিণের শহর লক্ষ্নৌতে। সেখানে তাদের প্রচার অনুষ্ঠানে লাঠিচার্জ করেছে পুলিশ। খবর : ফিল্মফেয়ার

লক্ষ্নৌতে ২৬ ফেব্রুয়ারি সিনেমার প্রচারে অক্ষয়-টাইগার যাবেন আয়োজকদের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়। সেই অনুযায়ী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতেই বলিউডের দুই তারকা আগত দর্শকদের সঙ্গে সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। এরপর শুরু করেন নানা ধরনের স্টান্ট।

এরপরই বাড়তে থাকে দর্শকদের ভিড়। শুরু হয় হট্টগোল। তারকাদের নিরাপদ রাখতে একপর্যায়ে লাঠিচার্জ করে লক্ষ্নৌ পুলিশ। যার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এরপর ঘটে যাওয়া ঘটনা নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগে পৃথক বার্তা দেন দুই অভিনেতা। করেন দুঃখপ্রকাশ।

পঁচিশ বছর আগে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অভিনয় করেন অমিতাভ বচ্চন-গোবিন্দ জুটি। তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে নির্মাতা আলী আব্বাস জাফর সিনেমাটির রিমেক করছেন। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। এটি মুক্তি পাবে এ বছরের ১০ এপ্রিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X