বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোদির বিজেপির হয়ে নির্বাচন করবেন কঙ্গনা

অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত

চলে এসেছে ভারতের লোকসভা নির্বাচন। কিছুদিন পরেই হবে ভোট। এরই মধ্যে ভোটের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের বিভিন্ন রাজ্যে। নিজেদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করছেন রাজনৈতিক দলগুলো। নির্বাচনের প্রার্থিতার জন্য ইতোমধ্যেই বিনোদন জগতের তারকাদের নাম এসেছে গণমাধ্যমে। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

গণমাধ্যমটির তথ্যমতে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। এর আগে তার আরও চারটি তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় তারা বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের নাম রেখেছেন। তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন এই নায়িকা। বিজেপি প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণার পর এক্সে (টুইট) একটি পোস্ট দিয়েছেন।

কঙ্গনা লিখেন, ‘আমার প্রিয় জন্মভূমি ভারত এবং ভারতীয় জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে বিজেপি তাদের জাতীয় নেতৃত্বে আমার নাম ঘোষণা করেছে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

আমাকে এমন একটি দায়িত্বে সুযোগ দেওয়ার জন্য বিজেপিকে ধন্যবাদ। এমন একটি পার্টির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করছি। নিজেকে জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রাখব। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি।’

আসন্ন লোকসভা নির্বাচনে কঙ্গনা নির্বাচনের টিকিট পাবেন এ গুঞ্জন অনেক দিনের। এবার সেই গুঞ্জন সত্যি হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X