কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে আবারও হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতীয় পণ্যের ওপর আবারও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে তিনি এ ব্যবস্থা নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ট্রাম্প বলেন, ‘যদি রাশিয়ার তেল ইস্যু নিয়ে ভারত সহায়তা না করে তাহলে আমরা শুল্ক আরও বাড়াতে পারি।’

ভারত তাকে খুশি করতে চায় দাবি করে ট্রাম্প বলেন, ‘তারা আমাকে খুশি করতে চায়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ। তিনি ভালো লোক। তিনি জানতেন (রাশিয়ার তেল কেনায়) আমি খুশি ছিলাম না। আমাকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে (তেল কেনে), এজন্য দ্রুত সময়ের মধ্যে তাদের পণ্যে শুল্ক বৃদ্ধি করতে পারি।’

এর আগে গত বছর ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা এখনো বহাল আছে।

রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে ভারত বলেছে, নিজেদের জ্বালানি নিশ্চয়তা সুরক্ষার জন্য তাদের রুশ তেলের প্রয়োজন আছে।

মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয় মোদির। শুল্ক নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও তারা দুজন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হন। কিন্তু এরপরও ট্রাম্পের কাছ থেকে এমন হুমকি এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X