বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

 সুশান্তের স্মৃতিতে কাতর সাবেক প্রেমিকা!

 সুশান্তের স্মৃতিতে কাতর সাবেক প্রেমিকা!

২০২০ সালের ১৪ জুন ছিল ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক ভয়ানক দুঃখের দিন। এদিন ভক্তদের কাঁদিয়ে অস্বাভাবিকভাবে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার অনুরাগীদের কাছে এই দিনটি অভিশপ্ত। সুশান্তের অস্বাভাবিক মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারেনি তার ভক্ত ও প্রিয় জনেরা। প্রতি বছর ১৪ জুন ফিরে আসলেও ফিরবে না সুশান্ত, তবে এমন সময় তার স্মৃতিতে কাতর হয়ে ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে তার স্যোশাল মিডিয়ায় লিখেছেন ‘পবিত্র রিশতা’র গল্প।

‘পবিত্র রিশতা’ টেলিভিশন সিরিয়াল প্রচারিত হবার পর বেশ জনপ্রিয়তা পায়। বলা যায় ঘরে ঘরে মানুষের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক নাটক। অঙ্কিতা লোখন্ডে এবং সুশান্ত সিং রাজপুত এই সিরিয়ালের মাধ্যমে অর্চনা এবং মানব হিসাবে সকলের সঙ্গে পরিচিত হয়েছিলেন তারা। জানা যায়, এই ধারাবাহিকের মাধ্যমেই প্রেম হয় দুজনের। তবে প্রেমের পরিণয় পাবার আগেই ভেঙে যায় সম্পর্ক।

সুশান্ত ও অঙ্কিতা একসঙ্গে রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছিলেন। এরপরই নায়কের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। তবে সফলতার দৌড়ে বেশিদূর এগিয়ে যেতে পারেননি অভিনেতা। মাঝপথে থেমে যেতে হয় তাকে।

সুশান্ত ও অঙ্কিতার প্রেম বিচ্ছেদ হলেও, তার মৃত্যুর পর আর তিক্ততাকে মনে রাখেননি অভিনেত্রী। তার শেষকৃত্যেও গিয়েছিলেন অভিনেত্রী। এমনকী, রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও সুশান্তের কথা একাধিকবার বলেছেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী তার স্যোশাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্টের পাশাপাশি, তাদের অনেকগুলো পুরোনো ছবিও শেয়ার করেছেন। যা দেখলে পুরোনো স্মৃতি ফিরে আসতে বাধ্য।

অঙ্কিতা লিখেছেন, মানব ছাড়া অর্চনার কোনও অস্তিত্ব নেই। এটা যতটা সেলিব্রেশন করা হয়, ততটাই সুশান্ত এর। সুশান্ত যে খ্যাতি পেয়েছে আর যে ধরনের অভিনয় দক্ষতা দেখিয়েছে তাতে সবাই গর্বিত। আকাশে যতদিন তাঁরা থাকবে, সুশান্ত ও অঙ্কিতা একে অন্যের সঙ্গে থাকব। কাছে থাকুক বা দূরে, তাদের মাঝে শুধুই ভালোবাসা থাকবে। পবিত্র রিশতা তখনও, এখনও আর চিরন্তন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X