স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে ভেন্যু পরিবর্তনের অনুরোধ ছাড়াও আরেকটি বিকল্প প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—গ্রুপ বদলে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন। ওই গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ায়, সেখানে গেলে বাংলাদেশ পুরো টুর্নামেন্টই শ্রীলঙ্কায় খেলতে পারত।

কিন্তু আইসিসির বোর্ড সভায় সেই প্রস্তাব গৃহীত হয়নি। আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং আইসিসি—তিন পক্ষই গ্রুপ পরিবর্তনের বিষয়ে সম্মতি দেয়নি। ফলে বাংলাদেশের বিকল্প পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।

গ্রুপ বদলে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে যুক্তি তুলে ধরেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া মন্তব্যে তিনি জানান, নির্ধারিত সূচি ও গ্রুপ অনুযায়ী দল এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

মালানের ভাষ্য অনুযায়ী, টুর্নামেন্টের আগে কন্ডিশন, প্রতিপক্ষ এবং ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে যে প্রস্তুতি পরিকল্পনা নেওয়া হয়েছে, তা হঠাৎ বদলে ফেললে দলের গেম-প্ল্যানে প্রভাব পড়তে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতাই তাদের প্রস্তুতির মূল লক্ষ্য, আর সেই ধারাবাহিকতা নষ্ট করতে তারা চাননি।

‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। এই গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবুও গ্রুপ কাঠামো পরিবর্তনের পথে না গিয়ে আইসিসি পূর্বনির্ধারিত সূচিই বহাল রেখেছে।

ভেন্যু পরিবর্তন ও গ্রুপ বদল—দুটো প্রস্তাবই প্রত্যাখ্যাত হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রেখেই এগিয়েছে আইসিসি, আর বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X