বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সুস্থ ও সুন্দর থাকার গোপন রহস্য জানালেন দিশা

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি : সংগৃহীত

বলিউড সেনসেশন দিশা পাটানি। নিজেকে সুন্দর ও ফিট রাখতে সর্বদাই সচেতন এই অভিনেত্রী। নিয়মিত জিমের পাশাপাশি রূপচর্চায় সচেতন তিনি। সম্প্রতি এ বিষয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। জানিয়েছেন সুস্থ ও সুন্দর থাকার গোপন রহস্য। খবর : বলিউড হাঙ্গামা

গ্রাজিয়া ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দিশা জানান, ফিটনেস ধরে রাখতে তিনি শৃঙ্খলার গুরুত্ব দেন সবচেয়ে বেশি। নিয়মের বাইরে তিনি কিছুই করেন না। তার সকাল শুরু হয় প্রচুর পানি পানের মাধ্যমে। এরপর কঠোর ওয়ার্কআউট করেন। তবে ওজন নিয়ন্ত্রণে নিয়মিত রুটিন অনুসরণ করেন তিনি। এ ছাড়া খাবারের মেন্যুতে তার ডিম থাকেই।

এ সময় দিশা বলেন, আমি সবসময় ট্র্যাক প্যান্ট পরে থাকতে পছন্দ করি। এ ছাড়া নিজেকে প্রতিটা মুহূর্ত শান্ত রাখার চেষ্টা করি। যার জন্য আমি সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্যও প্রস্তত থাকি।

এ সময় তিনি আরও বলেন, নিজের যত্ন নেওয়ার ব্যাপারে আমি সবসময়ই খুব সিরিয়াস। তাই ওয়ার্কআউট ছাড়া আমি কখনোই থাকতে পারি না।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে দিশার দুটি সিনেমা। তার মধ্যে রয়েছে ‘কাঙ্গুভা’ ও ‘কাল্কি ২৯৮৯ এডি’। দুটি সিনেমাই তারকা নির্ভর এবং বিগ বাজেটের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X