বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টরন্টোতে ‘সাবা’

টরন্টোতে ‘সাবা’ । ছবি সংগৃহীত
টরন্টোতে ‘সাবা’ । ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গেল ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ‘সাবা’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়।

এর মাধ্যমেই শুরু হয় সিনেমার প্রচারণা। পোস্টারে অন্যরকম এক মেহজাবীনকে দেখে দর্শক। সিনেমাটি এবার বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’। বিষয়টি উৎসব ওয়েব সাইটে নিশ্চিত করা হয়েছে। টিআইএফএফ-এর আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে, সদ্য তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে স্থান করে নিয়েছে বাংলাদেশি ‘সাবা’।

এটি মেহজাবীনের প্রথম সিনেমা। যেটি পরিচালনা করেছেন পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

সেসময় সিনেমাটি নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় অভিনেত্রীর। তিনি জানান, এমনই একটি গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। কারণ বড় পর্দা মানে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নেওয়ার জন্যই নারী কেন্দ্রিক গল্প নির্ভর সিনেমাটি নির্বাচন করেছিলেন এই নায়িকা।

‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। সেই সঙ্গে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবীনকে। এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। মেহজাবীন ছাড়াও ‘সাবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X