বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত
আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত

গঠিত হলো আমেরিকায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি পার্টি হলে প্রযোজকদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকান বাংলাদেশি প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের মান উন্নয়ন, আর্থিক ও আইনি সহায়তা, প্রশিক্ষণ কর্মশালা ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের উদ্দেশ্যে গঠন করা হয় আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন।

এদিন উপস্থিত সব প্রযোজকদের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় যারা সংগঠনের প্রাথমিক সকল গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবে। উক্ত সভায় সবার ভোটে অলিভ আহমেদকে আহ্বায়ক, লিটু আনামকে কোষাধ্যক্ষ এবং তরিকুল ইসলাম মিঠুকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এ ছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন পরিচালক ও প্রযোজক রনি ভৌমিক, প্রযোজক ও অভিনেত্রী নোভা ফিরোজ, প্রযোজক ও অভিনেতা কাজী মারুফ, এমা শহীদুল্লাহ, আকাশ রহমান, এশা রহমান, হোসেন শাহরিয়ার তৈমুর, নজরুল ইসলাম রাসেল, জান্নাতুল ফেরদৌস টুম্পা, আনিসুর রহমান মিলন এবং সৈয়দ ইরফান উল্লাহ।

উক্ত, সভায় গৃহীত হয় যে শুধু বাংলাদেশি বংশোদ্ভূত বৈধ আমেরিকান নাগরিক প্রযোজক যারা মুভি থিয়েটার, টেলিভিশন, ওটিটি এবং স্বনামধন্য ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম প্রযোজনা করেছেন এবং ইতোমধ্যেই যাদের কোনো প্রডাকশন উল্লিখিত কোনো মাধ‍্যমে প্রচারিত হয়েছে শুধুমাত্র তারাই এই সংগঠনের সদস্যপদ লাভ করতে পারবেন। তবে শুধু কোন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নির্মিত কন্টেন্ট বা তদ্রূপ কন্টেন্ট ক্রিয়েটর এই ক‍্যাটেগরির আওতায় পড়বে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X