বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ (ভিডিও)

‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ
‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ

নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ শুক্রবার (১৩ ডিসেম্বর) সারাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমা মুক্তিকে সামনে রেখে বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

সিনেমাটি দেখার পর তিনি বলেন, নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদি গণতন্ত্র হরণের যে চরিত্র, সে চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন ৮৪০-এ। আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত। বহুদিন পর সিনেমা দেখতে এসেছি। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও টিমকে ধন্যবাদ।

শামা ওবায়েদ আরও বলেন, “আমরা জাতীয়তাবাদী দল ১৭ বছর ধরে যুদ্ধ করেছি, অনেক নেতকর্মী অন্যায়ভাবে আহত-নিহত-গুম হয়েছে। আমাদের ছাত্রদের, বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের হারিয়েছি এ জুলাই-আগস্টের বিপ্লবে। এবং এ আন্দোলন বহুবছর ধরে চলছে। সিনেমাটি দেখতে দেখতে তাদের কথাই মনে হচ্ছিল যাদের আমরা হারিয়েছি, যারা অন্যায়ভাবে স্বৈরাচারী হাসিনার অত্যাচারের শিকার হয়েছে, কথা বলতে পারেনি, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে, দুদককে অন্যায়ভাবে ব্যাবহার করা হয়েছে। আমাদের জীবনের সঙ্গে যা যা ঘটেছে , ছবিটা দেখে সেগুলোই মনে পড়ছিল।

সাংস্কৃতিক বিপ্লব নিয়ে তিনি বলেন, সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন ব্যাপক। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো করে একইভাবে সাংস্কৃতিক জগতের মানুষেরা সংস্কৃতি দিয়ে পৃথিবীকে বাংলাদেশের কথা জানিয়েছিল। আজকে আবারও সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন যেন ভবিষ্যতে আবার স্বৈরাচারী শাসকেরা আর কখনো এসে বসতে না পারে। সংস্কৃতির মাধ্যমে সমাজের, রাজনীতির চিত্র তুলে ধরতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম ও রাজনীতিবিদরা দুর্নীতি থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ গড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১০

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১১

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১২

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৩

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৪

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৫

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৭

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৮

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০
X